ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে প্রেমঘটিত ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ঝাউতলা সর্দার বাহাদুর নগর এলাকায় মোহাম্মদ মাসুম (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায় প্রেম ঘটিত ঘটনার জের ধরে মাসুমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল হাসান (১৮) নামে একজনসহ ২ যুবককে আটক জিজ্ঞাসাবাদ করেছে।

সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন রাত ২টায় পাঠক ডট নিউজকে জানান, নারী ঘটিত ঘটনার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম নামে এক যুবক খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত মাসুমের পিতার নাম মো. জুলফিকার আলী।

নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print