ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ১৬ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতকুণ্ডে যাত্রীবাহি নৈশকোচ থামিয়ে ৫ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার রাত পৌনে ৮টার দিকে এ অভিযান চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ওসি মোঃ কায়ুম আলী সরদার জানান, গোপন খবরের ভিত্তিতে রাতে মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন মধ্যম সোনাইছড়ি বার আউলিয়া মাজারের উত্তরে কালাম সেন্টারের সামনে চট্টগ্রাম থেকে ঢাকামুখি হানিফ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশী চালানো হয়।

এ সময় সন্দেহজনক বাসযাত্রী আব্দুল করিম (২৩)কে আটক করে জিজ্ঞাসাবাদকালে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার সঙ্গে থাকা লাল শপিং ব্যাগ এর ভিতর থেকে পলিথিনে মোড়ানো ২৭টি ছোট ছোট প্যাকেটে থাকা মোট পাঁচ হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক যুবক আব্দুল করিম সাতকানিয়া থানার পূর্ব ঘাটিয়া ডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের পুত্র।

ওসি কায়ুম আলী সরদার আরো জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা।

এই ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print