ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের ১৫টি আসনে যোগ্যপ্রার্থী মনোনয়ন দেওয়া হবে- এরশাদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিমান বন্দরে এরশাদ।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্বে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনে যাচাই বাছাই করে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

তিনি আজ মঙ্গলবার দুপুরেে এক দিনের ব্যক্তিগত সফর শেষে চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে শাহ আমানত বিমান বন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এরশাদ বলেন- চালের বাজারে চলছে এখন চরম নৈরাজ্য। সরকার চাল আমদানি করেও মূল্য কমাতে পারছে না অসাধু সিন্ডিকেটের কারণে। 

তিনি বলেন, প্রতিদিন সংবাদপত্র জুড়ে ধর্ষণ, হত্যা, গুম ও রাজনৈতিক অস্থিরতার সংবাদ। সভ্য জাতি হিসেবে এসব দেখে আমদের বড় অসহায় মনে হয়। বাংলার নারী সমাজ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে বাইরে কোথাও তারা সুরক্ষিত নয় এখন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print