ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় বাস ও পিকআপের সংঘর্ষে নিহত-৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চকরিয়া উপজেলার কাকারা এলাকার শাহ ওমরনগর গ্রামের ইউছুফ জামালের ছেলে মামুনুর রশিদ (২৫), চুয়াডাঙ্গার চুরুলিয়া এলাকার মিনহাজ শেখের ছেলে মো. শরিফুল ইসলাম (২৬)। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাস ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, ১৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টায় চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহণের সাথে রেজি নং (ঢাকামেট্রো-ব-১৪-৮১৭৯) ও পিকআপ (ম্যাজিক গাড়ী) রেজি নং (চট্টমেট্রো-ন-১১-৩৮৩০) মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে দুজন মারা যান। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পথে আরেকজন মারা যান এবং ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জানান, মালবাহী পিকআপ ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠালো হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print