ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ৫শত লিটার মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার এক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫শত লিটার চোলাই মদসহ মিনি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় সহকারী ট্রাক চালক দেলোয়ার (২০) কে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন।

তিনি জানান, রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার আমুচিয়া থেকে শাকপুরার দিকে যাওয়ার পথে সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা রেল স্টেশন এলাকা থেকে মিনি ট্রাকের গতিরোধ করলে বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত দেলোয়ার লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানার মোজাম্মেল হকের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print