ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এনামুল হক মানিক (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। মানিক ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গুরুতর আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাত তিনটার দিকে অফিস থেকে ফেরার পথে তাকে গুলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, মানিককে ভোরে গুরুতর আহতবস্থায় মেডিকেলে আনা হয়। তাকে ক্যাজুয়্যাল্টি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী  জানান, গভীর রাতে রাজাখালী এলাকায় বন্ধুর বাসায় ভোরের দিকে পায়ে হেটে বাসায় ফেরার পথে রমজান নমে এক সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে বুকে গুলি করেছে শুনেছি।

পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা এ ব্যাপারে তদন্ত করছি।

আহত মানিকের ভাই আরজু জানান, রাতে বন্ধুর বাড়ী থেকে ফেরার পথে মানিকের পূর্বপরিচিত রমজান নামে এক যুবক তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি পাঠক ডট নিউজকে জানান, ছাত্রলীগ নেতা মানিক স্কুল গুলোতে অতিরিক্ত টাকা আদায়ের বিরোদ্ধে আন্দোলন করেছিল। এছাড়া এলাকার মাদক বিরোধী এবং চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিল।

ধারণা করা হচ্ছে এসব কারণে সন্ত্রাসীরা তাকে টার্গেট করেছে। শুনেছি রমাজান নামে চিহিৃত এব সন্ত্রাসী মালিককে গুলি করে পালিয়ে যায়।

নগর ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print