ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে যুবক খুনের ঘটনায় আরো দুই গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে খেলাকে কেন্দ্র করে যুবক ইব্রাহীমকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আরও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোস্তফা কামাল প্রকাশ তানভির হোসেন প্রকাশ তানজু (২০) ও.ইব্রাহিম হোসেন প্রকাশ বাবু (১৮)।

আজ সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এই নিয়ে ঘটনায় জড়িত মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে মোট পাঁচজন জড়িত ছিল । এর মধ্যে চারজনে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মো.মিরাজ (২২) এবং মো.রনি (২২) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ইসলামিয়া কলেজের মোড়ে নীল হোটেলের সামনে ইব্রাহিমকে একা পেয়ে প্রতিপক্ষ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহতঅবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print