ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সুদিপ্ত হত্যা মামলায় ছাত্রলীগের কথিত “বড়ভাই” গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসের হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী কথিত বড়ভাই রুবেল দে প্রকাশ চশমা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক শ্রেণীর ছাত্র এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী।

বুধবার রাতে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় থেকে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, রুবেল সুদিপ্ত হত্যার সাথে জড়িত থাকার স্বীকার করেছে ও কয়েকজন আসামীর নাম প্রকাশ করেছে। সে লালখান বাজার আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারী।

উল্লেখ্য গত বছরের ৬ অক্টোবর সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র এবং চট্টগ্রাম মহানগরের সহ সাধারন সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে নগরীর সদরঘাট থানার নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন সুদীপ্তের বাবা মেঘনাথ বিশ্বাস বাবুল।

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

ইতিপূর্বে গ্রেফতার হওয়া আসামিদের ১৬৪ ধারার জবানবন্দিতে তার নাম আসে। এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print