ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছুটির দিনের আপ্যায়নে ‘গ্রিন ম্যাঙ্গো জুস’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

এখন পুরোপুরি কাঁচা আমের সময়। এই সময় কাঁচা আমের মজা নিবেন না তা কি হয়! এই সময়ে কাঁচা আমের যা যা খেতে মন চায়, সব খেয়ে নিতে পারেন।

আচ্ছা অন্য সব কিছু বাদ দিন। ছুটির দিনে গরমে ঘেমে বাড়িতে অতিথি এলে তাকে এক গ্লাস ঠাণ্ডা ঠাণ্ডা কাঁচা আমের জুস পান করতে দিন। অতিথি পাবে প্রশান্তি আর আপনি পাবেন আনন্দ। তাহলে আসুন জেনে নেই কাঁচা আমের জুস তৈরির সহজ রেসিপি।

উপকরণ:

কাঁচা আম কুচি- ২ কাপ

পানি- ৪ কাপ

চিনি- ১ কাপ

কাঁচা মরিচ- ২ টা

বিট লবণ- ২ চা চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

পুদিনা পাতা- ২ টেবিল চামচ।

প্রণালী:

প্রথমে আম কুচি আর পানি কিছুক্ষণ ব্লেন্ড করুন।

এরপর এতে লেবুর রস বাদে একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

এখন লেবুর রস দিয়ে আবার ব্লেন্ড করুন।

ভালোভাবে ব্লেন্ড হয়ে এলে ছেঁকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। (ভালোভাবে ছাঁকবেন যেন আঁশ না থাকে) এবার বরফ কুঁচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print