ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কল্যাণপুরে নিহত জঙ্গি জুবায়ের শিবিরের সাথে জড়িত ছিল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

jangi-9
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ৯ জঙ্গি।

রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ ‘জঙ্গি’র মধ্যে জুবায়েরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জুবায়ের চলতি বছরের ২৫ মে নিখোঁজ হন। তিনি নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ১ম বর্ষের ছাত্র ছিলেন।

জুবায়ের কলেজে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার চাচা আব্দুল্লাহ মিয়া।

তার বাবার আব্দুল কাইয়ুম। বুধবার (২৭ জুলাই) সকালে জুবায়েরের বাবা-মাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

একই সময়ে তার সাথে হারিয়ে যান নোয়াখালীর রাজাকার জয়নাল এর ছেলে বাহাদুর। তারা সম্পর্কে চাচাতো ভাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নোয়াখালী মুক্ত হওয়ার দিনেই জয়নালকে প্রকাশ্য দিবালোকে মুক্তিযোদ্ধা জনতা পিটিয়ে মেরে ফেলেন।

নিহত ‘জঙ্গি’ জুবায়েরের ভগ্নিপতি মো. হোসেন জানান, জোবায়ের ছোট বেলা থেকে ক্ষিপ্ত মেজাজের ছিল। তার সাথে শিবিরের কর্মীদেরই সখ্য ছিল বেশী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print