ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নাটোরে গৃহবধূকে অপহরণ করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার মামলায় স্বামী শাহমিম ও তার বন্ধু রমিজুল আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, বগুড়ায় চাকরিরত রেজেনা পারভিন রূপালী ২০১৬ সালের ২২ ডিসেম্বর নিখোঁজ হয়। তিনদিন পর নাটোরের সিংড়া উপজেলার দো-পুকুড়িয়া এলাকার একটি জমি থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রূপালির পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে স্বামী শাহমিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  পরে তদন্ত শেষে শাহমিম ও তার বন্ধু রমিজুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

জালিয়াতির মাধ্যমে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায় আসামিরা। বিষয়টি ধরা পড়ার পর তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল জেলা জজ আদালত।

এ অবস্থায় আজ তাদের বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ ঘোষণা করলেন আদালত।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print