ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চিংড়ি মাছের মালাইকারি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চিংড়ি মাছের মালাইকারি রান্নার কয়েক রকমের রেসিপি রয়েছে। মালাইকারি সাধারণত নারকেলের দুধ দিয়ে তৈরি করা হয়। এটাই এর মূল উপাদান। তবে অনেকে নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধ ব্যবহার করে থাকেন। অঞ্চলভেদে এর রান্নার পদ্ধতিতেএ রয়েছে কিছুটা ভিন্নতা। চলুন আজ বড় চিংড়ির মালাইকারি রান্নার প্রক্রিয়া জেনে নিই।

রান্নায় যা লাগবে :
চিংড়ি মাছ বড় বড় ৭-৮। পিঁয়াজ বাটা ১ কাপ, হলুদগুঁড়া ২ চা চামচ, শুকনা মরিচগুঁড়া ২ চা চামচ, ঘি ৪ চা চামচ, তেজপাতা- ২-৩টি, এলাচ ৫-৬টি‌, সরিষার তেল পরিমাণমতো, নারকেলের দুধ ১ কাপ, টমেটো পিউরি ৪ চা চামচ, আদা-রসুন বাটা ৩ চা চামচ, চিনি ২ চা চামচ, কাঁচামরিচ চেরা ৫-৬টি, দারুচিনি ৫-৬টি, লবণ পরিমাণমতো, পানি প্রয়োজনমতো।

রান্না প্রণালি :
চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। তারপর কড়াইয়ে তেল গরমে বসান। তাতে দিয়ে দিন ১ চামচ ঘি। তেল গরম হয়ে এলে ফোড়নে দিন তেজপাতা, দারচিনি ও এলাচ।

এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিন। ওই তেলেই দিয়ে দিন বেটে রাখা পিঁয়াজ। পিঁয়াজ হালকা ভাজা হলে দিন আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে ৪ চামচ টমেটো পিউরি দিন।

মসলা কষে গেলে দিয়ে দিন নুন ও চিনি। লবণ, চিনি মিশে গেলে কড়াইয়ে পানি দিয়ে দিন। গ্রেভি ফুটে গেলে কড়াইয়ে একে একে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিন। এরপর কড়াইয়ে নারকেলের দুধ দিয়ে খানিকক্ষণ ফোটান। এবার গ্রেভির উপর থেকে দিয়ে দিন চেরা কাঁচামরিচ, এলাচ ও ঘি। তৈরি হয়ে গেলো বড় চিংড়ির মালাইকারি। এবার গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print