ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার টিনু গ্রুপের বিরুদ্ধে রণি গ্রুপের পাল্টা মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG BSL02
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সংর্ঘষের সময় যুবলীগ সন্ত্রাসী টিনু পুলিশের সাথে হাতহাতিতে লিপ্ত।

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় এবার চকবাজার এলাকার যুবলীগ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুকে প্রধান করে অর্ধশত ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি গ্রুপ।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের পক্ষে চট্টগ্রাম কলেজের ছাত্র আসাদুজ্জামান বাদি হয়ে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন বলে জানান চকবাজার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজীজ আহমেদ।

তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের ওপর অস্ত্র ও বোমাবাজি, হামলা’র অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় কত নকে আসামী করা হয়েছে এবং কারা এ মামলা্র আসামী জানতে চাইলে ওসি বলেন, আমি থানার বাইরে আছি। রাত ৮টার দিকে ফোন করলে বিস্তারিত জানাতে পারবো।

এদিকে অন্য একটি সুত্রে জানাগেছে, মামলায় চকবাজার এলাকার যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে প্রধান আসামি করে আরো ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ৪০ জনকে আসামি করা হয়।

এর আগে গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজে রণি ও টিনু গ্রুপের মধ্যে সংর্ঘষে ৩ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। পরদিন বহিরাগত যুবলীগ সন্ত্রাসী টিনু গ্রুপের পক্ষে ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজ বাদি হয়ে রণি গ্রুপের ১১ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print