ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় ব্লক রেইডে ৫৪ জন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

SATKANIA POLICE-
সাতকানিয়ায় ব্লক রেইডে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের চলমান ব্লক রেইডের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, চলমান সন্ত্রাস বিরোধী অভিযান ব্লক রেইডে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল এবং অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানাসহ ১২০ জন অফিসার ও ফোর্স । এরমধ্যে সাতকানিয়া থানার পৌর এলাকার বিভিন্ন স্থানে ‘ব্লক রেইড’ পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা মূলে ৪৩ জন, সাজা পরোয়ানা মূলে ৩ জন, নিয়মিত মামলার ২ আসামী এবং অন্যান্য ৬ জনসহ মোট ৫৪ জন আসামী গ্রেফতার করে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print