ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালিতে ডাকাতে গুলিতে আহত ২, ৫ ডাকাতকে পুলিশ দিল গ্রামবাসী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

talpatarshepaibd-1460344951-864c65d_xlarge
মানচিত্রে বাঁশখালী।

বঙ্গোপসাগরের বাঁশখালী উপকূলের খানখানাবাদ এলাকায় গ্রামবাসীর সাথে ডাকাত দলের সংর্ঘষ হয়েছে। এসময় ডাকাত দলের গুলিতে ২ জন গ্রামবাসী আহত হয়। পরে গ্রামের লোকজন ডাকাত দলকে ঘেরাও করে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার ভোর রাতে বাঁশখালি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের খানখানাবাদ ইউনিয়নের শঙ্খ নদীর মোহনায় জেলেদের ফিশিং বোটে ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, সোমবার গভীর রাতে একদল জলদস্যূ  খানখানাবাদ এলাকার ফিশিং বোটে ডাকাতি করতে গেলে খবর পেয়ে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করলে জলদস্যূরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পরে এলাকার শত শত মানুষ ডাকাতদলকে চতুর্দিক থেকে ঘিরে ফেললে ডাকাত দল তাদের হাতে থাকা অস্ত্র ও গুলি সাগরে ফেলে দিয়ে পালানোর সময় ৫ জনকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকালে তাদের নিয়ে আসে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print