ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে রেলে ওঠতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে রেলে ওঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারালেন মোহাম্মদ আলী জিন্নাহ (৬৮) নামের এক বৃদ্ধ। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোমদন্ডী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার কধুরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেয়ারী বাপের বাড়ীর মরহুম আবদুল আজিজের ছেলে। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নিহতের ছেলে বেলাল জানান, বিকেলে পটিয়া উপজেলা একটি মাজারে যাওয়া উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন তিনি। এরপর এ ঘটনার খবর পেয়ে স্টেশনে ছুটে এসেছেন।

গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার মো. সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরী থেকে আসা যাত্রীবাহী রেলটি দোহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর স্টেশনের সামনের রেল লাইনের পাশে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। চট্টগ্রাম জিআরপি থানাকে খবর দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানান, স্টেশনের রেলে জন্য অপেক্ষা করতে বৃদ্ধকে দেখা গিয়েছিলো। সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় রেল লাইন কাদা মাটিতে পিছিল ছিল। বৃদ্ধ লোকটি পাশের একটি চায়ের দোকানে চা খেয়ে তড়িঘড়ি করে রেলে বগিতে উঠতে গিয়ে পা পিছলে রেল লাইনে স্লিপারে পড়ে যান।

স্টেশনে পর্যাপ্ত আলো না থাকায় ও প্ল্যাটফর্ম থাকা স্বত্ত্বেও রেল অন্য লাইনে আসায় এ দুর্ঘটনা ঘটেছে। এ জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print