ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়া থেকে ইয়াবা ব্যবসায়ী কথিত সাংবাদিক গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইয়াবা ব্যবসার সাথে জড়িত কথিত এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪শ পিস ইয়াবা।

আজ রবিবার ভোর ৫টায় দিকে নগরীর বাকলিয়া থানা পুলিশ কর্ণফুলি সেতুর আগে গোল চত্তর এলাকা থেকে মো. রেজাউল করিম সরদার প্রকাশ শান্ত (৪০) নামে কথিত এই সাংবাদিককে গ্রেফতার করা হয়। সে মাদারীপুর জেলার কালকিনী থানা উত্তর ধুয়াসার সরদার বাড়ির মৃত আহম্মদ আলী সরদারের ছেলে বলে পুলিশ জানায়।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের সময় কাছে দৈনিক নতুন সময় নামে একটি দৈনিকের আইডি কার্ড ও দুটি নির্বাচনী পাস পাওয়া যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রনব চৌধুরী জানান, ভোরে  বাকলিয়ার গোল চত্তরে সন্দেহভাজন ঘুরাফেরা করার সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে অনেক বড় সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে।

তার কথা বার্তা ও ভাষাগত অসঙ্গতি দেখে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এসময় তার ডান ও বাম পায়ের হাটুর নিচে দুটি কালো রংয়ের নি-ক্যাপ দ্বারা বিশেষভাবে বাঁধা অবস্থায় ৭টি সিনথেটিক প্যাকেটে ১ হাজার ৪ শ পিস ইয়াবা বের করে দেয়।

এ সময় সে দৈনিক নতুন সময় পত্রিকার স্পেশাল করোসপন্ডেন্ট দাবী করে পুলিশকে একটি আইডি কার্ড ও দুটি নির্বাচনী পাস দেখিয়ে ছেড়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ‍ওসি প্রণব চৌধুরী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print