ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোতোয়ালীতে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তরুণীকে গণধর্ষণ মামলা আসামী শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে মেরিনার্স রোডে এ ঘটনা ঘটেছে।  এসময় শ্যামল দে নামে আরেক আসামিকে গ্রেফতার হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের দায়ে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় তিন পু্লিশ সদস্য আহত হয়েছে। শ্যামল দে নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’ নিহত শাহাব উদ্দিন ও আহত শ্যামল দে দুজনেই পেশায় গাড়ি চালক। গত ২৭ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রীকে তারা তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে।

গতকাল তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করতে পারলেও তারা পালিয়ে যায়।”

পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে শাহাবুদ্দিনকে গ্রেফতারের জন্য ফিরিঙ্গিবাজারের মেরিনার্স রোডে অভিযান চালালে। সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করলে শাহাব উদ্দিন মারা যায়।

এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবী করেন ওসি। এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print