ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়িতে ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন মুনসুর আলী প্রকাশ দুলাল (৪৫) নামে এক ডেকোরেশন ব্যবসায়ী। গতকাল শনিবার (২ফেব্রুয়ারী) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিন কাঞ্চননগরে চেঙ্গার পুল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ আজ রবিবার সকালে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে-ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক মুনসুর আলী প্রকাশ দুলাল শনিবার রাতে উপজেলার কাঞ্চননগর তেলি পাড়ার জনৈক মুন্সীর মায়ের জেয়াফত অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ সেরে মোটরসাইকেল নিয়ে বাড়ী ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা দুলালের হাত,মূখ ও পা বেধে সড়কের পূর্ব পাশে জমিতে নিয়ে যায়। সেখানে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে যায়।

আজ রবিবার স্থানীয়রা লাশ দেখেতে পেয়ে থানা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, সড়ক থেকে প্রায় ২০ গজ দূরে টিলার নিচে জমিতে মূখ, পা ও পেছনে দু’হাত বাঁধা অবস্থায় দুলালের লাশ উদ্ধার করা হয়েছে।  এ সংক্রান্তে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print