ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২

নিহত তরুণী জেরিন জাহান।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত তরুণী জেরিন জাহান।

চট্টগ্রাম মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ ২ জন নিহত হয়েছেন।

তারা হলেন, শহর এলাকার বাস চালকের সহকারী (হেলপার) মো. সাকিব (১৮) ও তরুণী জেরিন জাহান (২০)।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা ও পতেঙ্গার বোট ক্লাব এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার সামনে চলন্ত বাস থেকে পড়ে গুরুত্বর আহত হয় বাসটির হেলপার সাকিব। তাকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানাগেছে, শহর এলাকার দুই নম্বর বাসটি নগরীর কালুরঘাট থেকে বহদ্দারহাট যাচ্ছিল। নিহত সাকিব নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. বেলালের ছেলে।

এদিকে এর আগে রবিবার রাতে নগরীর পতেঙ্গা বোট ক্লাব এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় জেরিন জাহান (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন বলে জানান, পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

নিহত তরুণী নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ৩ নম্বর ব্লকের ৯ নম্বর রোডের আবুল কালামের মেয়ে।

জানাগেছে নিহত তরুণীর সাথে চন্দনাইশ উপজেলার ইফতেখার আহমেদ নামে যুবকের বিয়ের কথা চুড়ান্ত হয়।

গতকাল রাত ১২টার দিকে হবু স্বামী-স্ত্রী পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ফেরার পথে তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হলে দুজন গুরুত্বর আহত হন।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে চিকিৎসকরা জেরিন জাহানকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print