ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে।

আজ সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে এ সময় ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে

তবে বন্দুকযুদ্ধে নিহত জলদস্যুর পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৭ এর সহতারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক জলদস্যুর মরদেহ, ৭ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে অভিযানে থাকা ব-৭ কর্মকর্তা মেজর মেহেদী হাসান পাঠক ডট নিউজকে বলেন, জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল ভোরে ছোট ছনুয়া এলাকায় অভিযান শুরিু করে।

ডাকাতরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

জলদস্যুদের’ ওই দলে সাত থেকে আটজন ছিলেন জানিয়ে মেজর মেহেদী হাসান বলেন, একজন নিহত হলে দলের বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি রিভলভার, দুটি শটগান, চারটি ওয়ান শুটার গান ও ২২ রাউন্ড গুলি পাওয়া যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print