ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়া পাড়া এলাকায় রবিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত মো. আলম (৪০) ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর (ঈদগাঁ মোড়) এলাকার মোশাহক আলীর ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরের দিকে নিহত আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক স্থানে রাস্তা দিয়ে নিজ বাড়িতে আসার সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। সে গরু ব্যবসা করতো বলে জানান এলাকাবাসী।

বিএসএফের গুলিতে মো. আলমের নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান।

এ বিষয়ে দিনাজপুর-৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্ত হবে।

এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print