ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

3-rajakar-1
মানবতাবিরোধী অপরাধ।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার তিন রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেল তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন।

অভিযুক্ত তিন ব্যক্তি হলেন-শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েথ উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০), রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। এদের মধ্যে দুই সহোদর আঞ্জু ও মঞ্জু পলাতক। তবে ছোরাপ কারাগারে রয়েছেন।

এদের তিনজনের গ্রামের বাড়িই আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায় থাকেন। অন্যদিকে ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে বাস করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়-তদন্ত চলাকালে আটক অপহরণ, নির্যানতন, লুণ্ঠন, অগ্নি সংযোগ, হত্যা, গণহত্যা এবং দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের অভিযোগ পাওয়া গেছে।

২০১৫ সালের ৫ মে এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে ১ বছর ৪ মাস ৩ দিন পর বৃহস্পতিবার তদন্ত সমাপ্তির ঘোষণা দেয় তদন্ত সংস্থা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print