ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোতোয়ালীতে ইয়াবা সহ গ্রেফতার ভুয়া সাংবাদিক ও তার সহযোগী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড়স্থ কদমতলীগামী ফ্লাইওভারের উপরে অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে এক ভুয়া সাংবাদিকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় কোতোয়ালী থানার এসআই মোঃ আব্দুল্লাহ ও এসআই আবদুর রব এর নেতৃত্বে পুলিশের একটি টহল টিম এই অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকতৃরা হল-কন্ঠ-৭১ নামে একটি অখ্যাত অনলাইন নিউজের কথিত সাংবাদিক সুমন দত্ত (২৮) ও তার সহযোগী মোঃ সানোয়ার হোসেন (২৬)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন রাতে পাঠক ডট নিউজকে এ খবর জানায়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বিআরটিসি মোড়স্থ কদমতলীগামী ফ্লাইওভারের উপরে অভিযান চালিয়ে ১ আজার ৮শ ৭০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সুমন দত্তের কাছ থেকে কণ্ঠ-৭১ নামে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া যায়। সে মূলত একজন গ্রীল ওয়ার্কশপের কর্মচারী। ইয়াবা পাচারে ঢাল হিসেবে সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

জিজ্ঞাসাবাদে তারা দুজন স্বীকার করেছে কক্সবাজার জেলার টেকনাফ এলাকা থেকে পাইকারীভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে খুচরাভাবে বিক্রির উদ্দেশ্যে তারা নিজ জেলা সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছিল।

এব্যাপারে শনিবার রাতে এসআই মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print