ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বিএনপির ব্যানার খুলে ফেলতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

screenshot_4
জুবলী রোডের আলী মার্কেটের এই ভবন থেকে ব্যানার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যায় ছাত্রলীগ কর্মী আরাফাত।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতার লাগানো ব্যানার ছিড়ে ফেলতে গিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জুবলী রোড এনায়েত বাজার দুই নম্বর গলি’র মুখে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম ইয়াসিন আরাফাত জয় (২০)। তিনি এনায়েত বাহার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ইয়াসিন আরাফাত জয় স্থানীয় এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ কর্মী এবং নগর যুবলীগ সন্ত্রাসী ও রেলের টেন্ডার সিন্ডিকেট চক্রের হোতা অমিত মুহুরীর সমর্থক।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ কর্মী আরাফাত স্থানীয় আলী মার্কেটের উপরে বিএনপি নেতার লাগানোে ঈদের শুভেচ্ছা সম্বলিত একটি ব্যানার ছিড়ে ফেলে দিতে লম্বা পাইপ বেয়ে উপরে উঠে। এসময় ব্যনারটি ছিড়তে গিয়ে ১১ হাজার ভোল্টেজের লাইনের সাখে আটকে বিদ্যুৎস্পস্ট হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতরবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, বিকালে বিদ্যুৎস্পৃস্ট হয়ে আহত ইয়াসিন আরাফাত নামে এক যুবককে অানার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print