ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে কাজের মেয়ের আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
lash1চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ফাতেমা আক্তার (২০) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বালুটিলা এলাকার নূর আলমের মেয়ে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর গ্রামের নাছিমা ভবনে এই ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর গ্রামের নাছিমা ভবনের চতুর্থ তলায় মমতাজ বেগমের বাসায় ফাতেমা নামের এক কিশোরী কাজ করতো।

শনিবার দুপুরে মমতাজ বেগমের কন্যা বুয়েটের ছাত্রী বাসায় ফিরে দেখতে পান ফাতেমা ঘরের দরজা বন্ধ। পরে দারোয়ানকে ডেকে এনে দরজা ভাঙ্গলে ঘরের জানালার গ্রীলের সাথে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কি কারণে ফাতেমা আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print