ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজশাহীতে শিশু সন্তানকে কুপিয়ে হত্যা, মা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

rajshahi-child-murder-photoরাজশাহীতে শাহরিয়ার আলম কাব্য নামে সাত বছরের শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহত শিশুর মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাব্য মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকের ছেলে ও সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাব্যের বাবা শনিবার রাতে বাড়ি ফিরে এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় প্রতিবেশি কয়েকজনকে সঙ্গে নিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান কাব্য রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে। পাশে মা তসলিমাও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কাব্যেকে মৃত অবস্থায় পায়। কাব্যের সারা শরীরে কোপানোর চিহ্ন আছে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা তসলিমাকে আটক করা হয়েছে। কাব্যর লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতিও চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print