ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1463034605চট্টগ্রামে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিধান কৃঞ্চ ঘোষ (২৫) নামে উক্ত অস্ত্র ব্যবসায়ীকে চান্দগাঁও বারৈপাড়া এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধান একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। মহেশখালীর জঙ্গলের কারখানায় তৈরী করা অস্ত্র নগরীতে এনে অপরাধীদের কাছে বিক্রি করেন।

আটক বিধান বারৈপাড়া ওমর আলী মাতব্বর রোডে হাজী শাহ’র মাজারের সামনে অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিল। এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।

কক্সবাজার জেলার মহেশখালীর কেরামতলী এলাকার বিভীষণ ঘোষের ছেলে বিধান। নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল পুলিশ ফাঁড়ির পাশে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print