ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভোলায় বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

bhola-news
মানচিত্রে ভোলা জেলা।

ভোলা জেলার শহরে কালিবাড়ি এলাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাজিব (২০) ও আল আমিন (২৩) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডে কালিবাড়ি রোড এলাকায় গনি মিয়ার বাড়িতে শনিবার (১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের আ. সোবাহানের ছেলে ও আল-আমিন দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্ল্যাহ গ্রামের আনসার মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কালিবাড়ি রোডে গনি মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন ১৫ জন শ্রমিক। রাজিব ও আল-আমিন বাড়ির একতলা ভবনের নিচতলায় সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যান। পরিষ্কার করার এক পর্যায়ে তারা বিসাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে রাজিব ও আল-আমিন ঘটনাস্থলে মারা যান।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print