ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে রাতে গুলির শব্দ, সকালে উপজাতীয় ব্যক্তির লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল পৌনে দশটার সময় নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন। পরিচয় সনাক্ত করার চেষ্ঠা চলছে জানিয়ে ওসি বলেছেন, নিহত ব্যক্তি উপজাতীয় সম্প্রদায়ের বলে মনে হচ্ছে। নিহতের পাশে একটি অস্ত্র পড়ে থাকতে দেখেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাতে কাঁকড়াছড়ি এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এলাকাটিতে আঞ্চলিকদলীয় এবং মগ লিবারেশন পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা থাকায় স্থানীয়রা বাসা থেকে কেউ রাতে বের হয়নি। পরে সকাল বেলায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত ঘটনাস্থলে পৌছে পৌনে দশটার সময় লাশটি উদ্ধার করেছেন বলে মুঠোফোনে জানিয়েছেন। নিহতে পরিচয় শনাক্তের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print