ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজের ফাঁসির আদেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইসলামাবাদের একটি বিশেষ আদালত।

মোশাররফের আইনজীবী আখতার শেখ জানান, মঙ্গলবার পারভেজের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তবে ওই বেঞ্চের এক বিচারক মৃত্যুদণ্ডের আদেশের বিরোধিতা করেন।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির একজন সাবেক সেনাপ্রধান ও শাসককে মৃত্যুদণ্ড দেয়া হলো।

সামরিক অভ্যুত্থানে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন মোশাররফ। এরপর প্রেসিডেন্ট হিসেবে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

দণ্ডিত মোশাররফ বিদেশে চিকিৎসা নিতে জামিনে ছাড়া পেয়েছিলেন। ২০১৬ সাল থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।

এদিকে রায় ঘোষণার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার এই রায় নিয়ে মন্তব্য করার আগে এটি ‘বিস্তারিত পর্যালোচনা’ করবে। সুত্রঃ ইউএনবি

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print