ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে দোকান উচ্ছেদ করে রাস্তা চওড়া করলেন ইউএনও

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীর ব্যস্ততম এলাকা হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গা দখল করেই গড়ে উঠেছিল দোকানপাট। চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়কের মিলনস্থল হওয়ায় হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার নিত্যসঙ্গী যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছিল যাত্রীসাধারণ।

সম্প্রতি রাঙ্গামাটি ও খাগড়াছড়িসড়কের সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় সড়কের আয়তন বাড়াতে রাস্তার দুইপাশের সওজের জায়গায় স্থাপিত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। গত রবিবার বিকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সাড়ে তিন শতক জায়গা উদ্ধার করা হয়। এ সময় কয়েকটি পাকা স্থাপনা ও দোকান গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, সওজের ২কোটি টাকার জায়গা উদ্ধার করে দিলাম। পর্যায়ক্রমে বাকীগুলো করা হবে। উদ্ধারকৃত জায়গার পূর্ব দিকে ১২শতক সরকারি খাস জায়গা দখলে আছে। তাও উদ্ধারে নামবে প্রশাসন। উদ্ধারকৃত জায়গায় দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি।

অভিযানে সওজের উপ সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, মডেল থানার পুলিশ সহ ভূমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print