ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে সংস্কারপন্থী কর্মী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন বান্দুরতলা এলাকায় প্রতিপক্ষের গুলিতে সংস্কারপন্থী জেএসএস দলের কর্মী পান্ডব চাকমা (৩৩) নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অর্জুন চাকমা (৩৫) নামে আরো একজন আহত হয়েছে। জেএসএস এমএন লারমা গ্রুপের প্রথমসারির এক নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতরা উভয়েই তাদের দলের কর্মী, আহত অর্জুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে অবস্থান করার পর কয়েকদিন আগে বাঘাইছড়ির দূরছড়িস্থ খেদারমারা এলাকায় আসে।

আজ রবিবার বেলা এগারোটার সময় জেএসএস এর সন্ত্রাসী বরুন চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী পান্ডবকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন সংস্কারপন্থী নেতা মনিসী চাকমা।

এদিকে ঘটনাস্থল বাঘাইছড়ি বলে জানাগেলেও সীমানাটি লংগদু থানা পড়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ। লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর জানিয়েছেন আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print