ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম সাময়িক বরখাস্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ি জেল প্রতিনিধি:

khagrachari-picture-18-10-2016
মো:তাজুল ইসলাম।

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা মো:তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রায়হানুল হারুন জানান, আজ মঙ্গলবার দুপুরে তিনি সাময়িক বরখাস্তের পত্র পেয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার গত ১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রে বলা হয়,উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো:তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পত্রে আরো বলা হয়,খাগড়াছড়ি সদর থানার মামলা নং ৩ (তারিখ ০৫.০১.২০১৫) ও ৪ (তারিখ ০৬.০১.২০১৫) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থে পরিপন্থী মর্মে সরকার মনে করে।
মো: তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করবেন।

প্রসঙ্গত:মো: তাজুল ইসলাম ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো:শামছুল হক-কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print