ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের সাগরিকায় বকেয়া বেতনের দাবীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

dscf2004
পাহাড়তলী সাগরিকা এলাকায় বেতন ভাতার দাবীতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় বকেয়া বেতনের দাবীতে সড়ক প্রায় চার ঘন্টা অবরোধ করে যাববাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাকী টাকা দেয়ার আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যান।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জিন্স এক্সপ্রেস লিমিটেড নামক প্রতিষ্ঠানের সামনে প্রায় ৫ হাজার নারী শ্রমিক রাস্তা অবরোধ করেন। বিকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক নেতাদের সাথে কথ বলে দাবী আদায়ে আশ্বাস্থ করার পর শ্রমিকরা অবরোধ তুলে ফেলে কর্মস্থানের ফ্লোরে অবস্থান নেয়।

অবরোধের কারণে চরম ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা। এছাড়াও আটকা পড়েন শতশত মালবাহী গাড়ীসহ বিভিন্ন যানবাহন।

আমেনা খাতুন নামের এক নারী শ্রমিক বলেন, গত দুই মাস ধরে আমাদের কোন বেতন দিচ্ছেনা মালিক। আজ নিরুপায় হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বারবার মালিক পক্ষকে বলার পরেও তারা আমাদের কোন কথা শুনতে রাজি হয়নি।

আরেক নারী শ্রমিক কান্নায় জড়িয়ে পড়ে বলেন, এখন পর্যন্ত গত মাসের বাসা ভাড়া দিতে পারিনি। মালিক বলেছে বাড়া না দিতে পারলে বাসা ছেড়ে দিতে।

এদিকে মুদি দোকনাদারও বাকী টাকা পরিশোধ না করার কারণে কোন বাজার দিচ্ছে না। সারামাস কষ্ট করে চলতে হচ্ছে আমাদের। তারপরেও কেন এত অবহেলা?

বিষয়টি নিয়ে জিন্স এক্সপ্রেস লিমিটেডের মালিক মোরশেদ হাজীর একান্ত কর্মকর্তা দেবু প্রসাদ কে একাধিকবার  ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাস্থলে থাকা পাহাড়তলী থানার এস আই ডালিম মজুমদার জানান, পুলিশ ঘটনাস্থলে এসে মালিকের সাথে কথা বলে বকেয়া বেতনের আশ্বাস দেয়াতে শ্রমিকরা রাস্তা থেকে সরে কর্মস্থান ফ্লোরে অবস্থান নেয়। পরে বিকেলে মালিকের সাথে কথা বলে সকল শ্রমিকের টাকা পরিশোধ করার জন্য কর্যক্রম চালিয়ে যাচ্ছি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print