ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটির ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করল কেন্দ্র

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আলমগীর মানিক, রাঙামাটি:
গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগের শীর্ষ ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

আজ মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারী) রাতে এই বহিস্কারাদেশ রাঙামাটির গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌছায়। রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন উক্ত বহিস্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, সহ-সভাপতি রুপম দাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, যুগ্ন-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল, দপ্তর সম্পাদক নুর আলম, উপ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীনকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছে।

.

এদিকে মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অফিসিয়াল ফেইজবুক পেইজে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র এক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপরোক্ত রাঙামাটি জেলা ছাাত্রলীগের ৬ ছাত্রলীগ নেতাদের সাময়িক বহিষ্কার করা হলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print