ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে উজ্জীবিত ঝিনাইদহ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

awami-ligue-kawoncil-pic1-jhenaidah-1
.

ঝিনাইদহ (খুলনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে ঝিনাইদহ জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এখন উজ্জীবিত। ঝিনাইদহ শহরের সর্বত্র জাতীয় সম্মেলনকে ঘিরে বিরাজ করছে সাজসাজ রব।

ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো। তৈরি করা হয়েছে অনেক দৃষ্টিনন্দন তোরণ। আলোকসজ্জা করা হয়েছে দলীয় কার্যালয়গুলো। শহরের দৃষ্টিকাড়া স্থানগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নৌকা প্রতীকে সাজানো হয়েছে।

রাস্তায় রাস্তায় বর্তমান সরকারের উন্নয়নের স্মারক হিসেবে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। অনেক কাউন্সিলর ও ডেলিগেটরা ইতোমধ্যে ঢাকায় গিয়েছেন ।

awami-ligue-kawoncil-pic1-jhenaidah-2
.

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, জেলা থেকে এবার ৭৯ জন কাউন্সিলর ও ডেলিগেটরা সম্মেলনে অংশ নেবে। এবারের সম্মেলনে ত্যাগী, সৎ ও যোগ্য নেতাকে আওয়ামী লীগের কমিটিতে দেখতে চান জেলার বিভিন্নস্তরের পৌছেছেন।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি এ পাঠক ডট নিউজকে বলেন, এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সভানেত্রী হিসেবে দেখতে চাই।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নেতৃত্ব দেবে বর্তমান এই কমিটি। এই কমিটিতে ত্যাগী ও সৎ নেতাদের স্থান দিতে হবে। নতুন বা পুরাতন হোন, প্রবীণ বা নবীন হোক না কেন। দলের জন্য যিনি যোগ্য তাকেই নেতা হিসেবে মেনে নেব আমরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print