ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাউন্সিলে যোগ দিতে চট্টগ্রাম ছেড়েছেন দেড় সহস্রাধিক নেতাকর্মী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

council
.

আজ ২২ অক্টোবর রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রায় দেড় সহস্রাধিক কাউন্সিলর ও ডেলিগেট থেকে ঢাকায় পৌছেছেন।

এবার চট্টগ্রাম থেকে ১৩২জন কাউন্সিলর ও ১৩২ জন গেলিগেট সমাবেশে যোগ দিচ্ছেন। বাকী নেতাকর্মীরা সমাবেশের আশপাশে থাকবেন। শুক্রবার সকাল থেকেই ট্রেন, ও বাসযোগে চট্টগ্রাম ছেড়েছেন নেতাকর্মীরা।

এদিকে কাউন্সিল উপলক্ষে নগরীজুড়ে আলোকসজ্জা করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

36729_lead
,

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে দেশের আপামর জনসাধারণের মতো চট্টগ্রামবাসীও আওয়ামী লীগের সভাপতির পদে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে দেখতে চায়। দেশ আজ অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় যে অগ্রগতির ধারায় এগিয়ে চলেছে তা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জানান, নগর আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, কাউন্সিলর ও ডেলিগ্রেটসগনদের ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ২২ ও ২৩অক্টোবর অনুষ্ঠিতব্য কাউন্সিলে সৃশৃঙ্খলভাবে যোগদানের আহ্বান জানিয়েছেন।

মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর ডেলিগ্রেটসরা ২২ অক্টোবর শনিবার সকাল ৯টায় কমলাপুর রেল স্টেশন চত্বরে সমবেত হবেন এবং সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যোনে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করতে যাত্রা করবেন।

চট্টগ্রাম থেকে ২৪০ করে জন কাউন্সিন ও ডেলিগেট চেয়েছিলেন বিন্তু কেন্দ্র ১৩২ জন কাউন্সিলর ও ডেলিগেট অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print