ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন বাতিল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঠিকাদারির মাফিয়া এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অস্ত্র মামলায় জামিন আজ রবিবার বাতিল করা হয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছর গ্রেফতার হন জি কে শামীম।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি মাদক মামলায় এক বছর অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। আর ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ অস্ত্র মামলায় জি কে শামীমকে ছয় মাস জামিন দেয়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র্যাব। ওই অভিযানে যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। আলোচিত ঠিকাদার জি কে শামীমকে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র, মাদক, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করা হয়।

এই চারটি মামলার মধ্যে ২৭ নভেম্বর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের দেওয়া জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে জামিন চান তিনি। মাদক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যান জি কে শামীম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print