ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার বাংলাদেশে করোনাভাইরাসের হানা: ৩ জন সনাক্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

এবার বাংলাদেশেও আঘাত হানলো করোনাভাইরাস। দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ (৮ মার্চ) রোববার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি এও জানান, আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান, আইইডিসিআর মহাপরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।

এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইইডিসিআর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print