ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রলীগের কোপা বদরুলকে শাবিপ্রবি থেকে স্থায়ী বহিস্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

badrul
কোপা বদরুল।

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন।

বদরুল বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে অনিয়মিত ছাত্র হয়ে পড়েছিলেন। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ‌্যালয় শাখার সহ-সম্পাদক ছিলেন।

গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা দিতে যাওয়া সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে জখম করার পরদিন বদরুলকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টরিয়াল কমিটি।
ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছিল।

‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদন রোববার সিন্ডিকেট সভায় উত্থাপন করার পর বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অধ্যাপক কবির।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print