ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে উপজাতিকে পিটিয়ে হত্যা: আটক ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি:
জেলার কাউখালি এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক দিনমজুর এক উপজাতিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ ৪ উপজাতিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বেতবুনিয়ায় এ ঘটনা ঘটে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ পাঠক ডট নিউজকে জানান, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া গ্রামের চাইথুই মারমা (৪০) কয়েক মাস পূর্বে একই গ্রামের ক্যাসিনু মারমা (৪০)কে ১০হাজার টাকা হাওলাত দেন। সোমবার রাত ১০টায় পাওনা টাকা চাইতে ক্যাসিনু মারমার বাড়ীতে যান চাইথুই মারমা। এসময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।

এসময় ক্যাসিনু মারমাসহ আরো তিনজন মিলে চাইথুই মারমাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে চাইথুই মারমা সংজ্ঞাহীন হয়ে পড়লে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দূর্গম পাহাড়ে ফেলে দিয়ে আসে। এতে রাতেই তার মৃত্যু হয়। সকাল ১১টায় এলাকার মানুষ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আজ মঙ্গলবার বিকেলে বেতবুনিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজনসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

আটককৃতরা হলো-পচুপাড়া গ্রামের অংহলা মারমার ছেলে ক্যাসিনু মারমা (৪০), একই গ্রামের সাথোয়াই মারমার ছেলে চাইথুই মারমা, নিংচাই মারমার ছেলে সাচিং মারমা (৩০), চাবাথোয়াই মারমার ছেলে চাইমং থোয়াই মারমা। হত্যার ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print