ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

জ্বর-কাশি ও শ্বাসকষ্ঠ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা  অবস্থায় নারীর মৃত্যু হয়েছে।

তার নাম আরফা বেগম (৫৫)। তিনি লোহাগড়ার আমিরাবাদের আবুল হোসেনের স্ত্রী।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

আরফা বেগম করোনা আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান বিআইটিআইডি এর পরিচালক আবুল হাসান।

জানাগেছে, মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে এ নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও ভর্তি ছিলেন। করোনা উপসর্গ সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়।

রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়।

বিআইটিআইডি এর পরিচালক আবুল হাসান পাঠক ডট নিউজকে বলেন, করোনা কিনা তার নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। রেজাল্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে উক্ত নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print