ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুবলীগ নেতার ৩টি ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লিবেড়া গ্রামে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় একটি ভেকু জব্দ করেছে।

এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত চার জনকে আটক করেছে। বিক্ষুদ্ধ জনতা মাটি বহনকারী তিনটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ভেকুর মালিক যুবলীগ নেতা মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার মো. রকিবুর রহমান। তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মো. আল আমিন মিয়া।

উপজেলা নিবার্হী অফিসার মো. রকিবুর রহমান জানান, এলজিইডির গুরুত্বপূর্ণ একটি রাস্তার পাশ থেকে আটককৃতরা ভেকু দিয়ে মাটি উত্তোলন করে রাস্তার ব্যাপক ক্ষতি সাধন করে। স্থানীয় ক্ষতিগ্রস্তু পরিবারদের অভিযোগে অভিযানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত একটি ভেকু জব্দ করেছে। আটক করা হয়েছে চার জনকে।

ভেকু মালিক যুবলীগের সভাপতি মামুন শিকদার জানান, তিনি কাজী জাফরউল্লার সমর্থক এবং আজিমনগর ইউনিয়নের যুবলীগের সভাপতি এটাই তার অপরাধ। পূর্ব শত্রুতার জের ধরে মোতালেব চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন আমার ৫০ লক্ষ টাকার তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব মাতুব্বর জানান, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো তারাই বিক্ষুব্ধ হয়ে তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print