ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের পোশাক বাদ দিয়ে পড়লেন পিপিই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

তার জীবনের শ্রেষ্ঠ দিন হতেই পারত সোমবার। তিনি চাইলেই পারতেন এই দিনটিকে জীবনের স্মরণীয় দিন করে রাখতে। ভারতের কুন্নুরে কর্মরত চিকিৎসক সফি এম মুহম্মদ বিয়ের দিন পিছিয়ে দিয়ে পুরো দিনটা কাটলেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। তার মতে, দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করার মতো বিলাসিতা তার জীবনে আর নেই। তার জীবনের যা পেশাগত কর্তব্য, তাই তিনি পালন করলেন।

হবু স্বামী দুবাইয়ের ব্যবসায়ী। ২৯ মার্চ বিয়ের জন্যই তিনিও তৈরিই ছিলেন। কিন্তু কনে বলে দিল এখন বিয়ে হবে না। আগে দেশের ফাড়া কাটুক তারপর বিয়ে। আপাতত চিকিৎসক হিসাবে আমার যা কাজ আমি তাই করবো। তবে এই নিয়ে বিশেষ কথা বলতে চান না সফি।

হাসপাতালে সংবাদমাধ্যম কর্মী দেখে প্রথমে একটাও কথা বলতে চাননি। তারপর বললেন, ‘দেখুন বিয়ে অপেক্ষা করতে পারে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি তারা অপেক্ষা করতে পারবেন না। তাই আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এর বাইরে কিছুই নয়। এটা নিয়ে এতো আলোচনার কোনও প্রয়োজন নেই।’

যেদিন বিয়ের পোশাকে থাকার কথা ছিল তার সেদিনই তিনি হাসপাতালে পড়ে আছেন পিপিই। ওয়ার্ড থেকেই ফোনে বললেন, ‘বন্ধুরা এই নিয়ে ইয়ার্কি মারছে। বাড়ির লোকেরাও হাসি ঠাট্টা করছে কিন্তু সবার মানসিক সমর্থন ছাড়া আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম না। মা-বাবা আমার কথায় একবারে রাজি হয়ে গিয়েছিলেন। আমার হবু স্বামীও রাজি হয়েছেন। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print