ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আলহাজ্ব দস্তগীর চৌধুরীর আজ ৯ম মৃত্যুবার্ষিকী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ডেপুটি মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর আজ (১৭ই এপ্রিল) সোমবার ৯ম মৃত্যুবার্ষিকী।

২০১১ সালের এই দিনে সকাল ১০টায় ঢাকার এপোলো হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
হৃদরোগে দস্তগীর চৌধুরীর মৃত্যু হয়েছে। ঢাকার সেগুনবাগিচায় ভোর ৪টার দিকে দস্তগীর চৌধুরী বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সকাল ১০টার দিকে মারা যান।

এদিকে দেশের বিরাজমান পরিবেশ পরিস্থিতির কারণে এ বছর দলীয়ভাবে কোন ধরণের কর্মসূচি না থাকলেও পারিবারিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিল কোরআন খতম অনুষ্ঠিত হবে।

এদিকে আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকীতে এক বার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দস্তগীর চৌধুরী তার স্বভাব সুলভ গুণাবলী দিয়ে সবার মন জয় করেছেন। একজন স্পষ্টভাষী, সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার গৌরব উজ্জ্বল ভূমিকা চট্টগ্রামী আজীবন মনে রাখবে। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি দলীয় দায়িত্ব পালনে একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। দস্তগীর চৌধুরী তার কর্মের গুণেই মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print