ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টিভিতে চাল চুরির খবর প্রচার করায় চেয়ারম্যানের অভিনব প্রতিবাদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মাটিতে গড়িয়ে কান্নাকাটি করে বিচারের দাবি করেন নাছির উদ্দিন শামীম।

টেলিভিশনে চাল চুরি করার খবর প্রচার করায় অভিনব প্রতিবাদ করেছেন চাঁদপুরের এক ইউপি চেয়ারম্যান।

 মিথ্যা খবরের প্রতিবাদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিচার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম খান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। এসময় মাটিতে গড়িয়ে কান্নাকাটি করে বিচারের দাবি করেন নাছির উদ্দিন শামীম।

তিনি বলেন, ‘আমি কোনো চাল চুরি করিনি। কিন্তু, আমার বিরুদ্ধে চাল চুরি নিয়ে একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।’

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান তাকে সান্ত্বনা দিলে অবস্থান কর্মসূচি তুলে নেন ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print