ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাজারী গলিতে নকল সুরক্ষা সামগ্রী জব্দ: ৯ ফার্মেসীকে অর্থদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর হাজারী লেইনে ও কে.সি.দে রোড এর বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা পোশাক ও হেক্সিসল সামগ্রী জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দিনভর ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালায় আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান।

এসময় বিপুল পরিমানে নকল ও অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার, নকল পিপিই, হেক্সিসল জব্দ করা হয়। ফার্মেসী গুলোতে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। বিভিন্ন অননুমোদিত ঔষধ, লাইসেন্স না থাকা বা লাইসেন্স এর মেয়াদ না থাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ঔষধ সংরক্ষণের জন্য নির্দেশনা থাকলেও তা না মেনে খোলা আলমারীর তাকে রাখা হয়৷ অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ রাখা ও মেয়াদহীন ঔষধ বিক্রি করার অপরাধ আমলে নিয়ে ৯ টি পাইকারী ও খুচরা ফার্মেসীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়াও অর্থদণ্ডপ্রাপ্ত এসব ফার্মেসির কোনটি লাইসেন্স ছাড়া আবার কোনটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, যাদের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে অনেক অনিয়ম ধরা পড়ে। যার কারণে ৯ ফার্মেসিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম নগরীর খাতুনগঞ্জ এলাকার আল্লাহর দান মশলা স্টোরকে মূল্য তালিকা না থাকার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ৪২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর বন্দর, ইপিজেড,পতেংগা,পাহাড়তলী এবং আকবর শাহ এলাকায় মূল্য তালিকা না থাকায় চারটি মুদি দোকানকে ৫০০০ টাকা জরিমানা করেন ও ১ জন মাইক্রো চালককে সামাজিক দুরত্ব না মেনে যাত্রী পরিবহন করায় ১০০০ টাকা জরিমানা করেন। তিনি ৫টি মামলায় ৬০০০ টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন চাঁন্দগাও, চকবাজার, খুলশী, বায়েজিদ,পাচলাইশের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করেন। আতুরার ডিপো এলাকায় একটি সেলুন খোলা থাকায় ১০০০ টাকা জরিমানা করেন। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মানুষজনকে সচেতন করেন। মাস্ক এবং হেলমেট না থাকায় ২ জনকে ৯০০ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয় জেলা প্রশাসন থেকে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print