ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৮ হাজার ছাড়াল, আক্রান্ত ৪৬ লাখ ২৮ হাজার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফের বাড়লো করোনা ভাইরাসের প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৪১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮ হাজার। আক্রান্ত ৪৬ লাখ ২৮ হাজারের বেশি। নতুন আরও প্রায় এক লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। নমুনা পরীক্ষায় আরও ২৬ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

বর্তমান হটস্পট- ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ শতাধিক মানুষ মারা গেছে। শনাক্ত হয়েছে ১৫ হাজারের বেশি রোগী।
এদিকে, প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে এক মাসের মধ্যে আরও একজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে দেশটিতে।

তাছাড়া, রাশিয়ায় প্রাণহানি তুলনামূলক কম থাকলেও, হু হু করে বাড়ছে সংক্রমণ। একদিনেই, নতুনভাবে সাড়ে ১০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। তবে ইউরোপের দেশগুলোয় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print