ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ১০ ঘন্টার ব্যবধানে দুই যুবকের আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সীতাকুণ্ডে ১০ ঘন্টার ব্যবধানে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার ২ নং ওয়ার্ডের হাজী নুর আহমেদ সওদাগরের এর বাড়া বাসা থেকে সাইফুল ইসলাম মনু (২০) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভোলা জেলার দৌলত খা থানার চর পাতা গ্রামের মোস্তফা বাবুর্চির পুত্র। তারা পরিবার নিয়ে জোড়আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছে।

সাইফুলের পিতা মোস্তাফা বাবুর্চি জানান, আমার ছেলে রাতে ঘুমানোর আগে বলেছে তাকে সকালে চাকরীতে যাওয়ার জন্য ডেকে দিতে। আমি সকাল ৭ টার সময় তাকে ডাকতে গিয়ে দেখি সে গলায় উড়না পেঁছিয়ে ঘরের সিলিং এর সাথে ঝুলে আছে। সে কেআরএসএম এ চাকরী করতো। গত রোজার ঈদের পর বিয়ে করে। তার বউ বাপের বাড়িতে ছিল। সে কেন আত্মহত্যা করলো বুঝতে পারছিনা।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়েমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে পোষ্টমোটেমের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গতকাল রবিবার রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটস্থ চেয়ারম্যান ঘাটা এলাকায় হাজী জাহাঙ্গীর এর ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আনিস (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করে। আনিস কুমিল্লার আমির হোসেনের পুত্র। তারা দীর্ঘদিন ঐ এলাকায় ভাড়া বাসায় বাস করতো।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন তড়িঘড়ি করে লাশ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যায়।

জানাযায়, মা-বাবার সাথে অভিমান করে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আনিস আত্নহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print